Article এর ব্যবহার
A, An,
The: Article a, an, the এর ব্যবহার মূলত নির্ভর করে এর পরের Noun টির Pronunciation (উচ্চারণের) উপর। এগুলোকে আবার determiner বলা হয়।
নিচে a, an, the এর ব্যবহার দেওয়া হলঃ
Article “a” এর ব্যবহার
Article “a” এর ব্যবহার
✬ Consonant
sound (a, e, i, o, u বাদে অন্য ইংরেজি বর্ণমালা গুলো consonant sound প্রকাশ করে) এর পূর্বে article “a” বসে। মনে রাখবেন countable Noun এ Consonant sound মানে “a”. A baseball, a boy, a car etc.
✬ Vowel দ্বারা শুরু হওয়া শব্দের উচ্চারণ যদি (yu) ইউ এর মত হয় তবে article A বসে।
যেমনঃ a university (ইউনিভার্সিটি), a unit, a ewe, a European.
✬ “O” vowel এর উচ্চারণ যদি (wa) ওয়া এর মত হয় তবে article “a” বসে। যেমনঃ A one(ওয়ান), a one-taka note, a one-eyed deer.
Article
“an” এর ব্যবহার
✬ Singular countable noun এর প্রথম বর্ণ যদি vowel (a, e, i, o, u)দ্বারা শুরু হয়। যেমনঃ an ant, an egg, an idiot.
✬ Singular countable noun এর প্রথম বর্ণ যদি vowel (a, e, i, o, u)দ্বারা শুরু হয়। যেমনঃ an ant, an egg, an idiot.
✬ প্রথম বর্ণ consonant দ্বারা শুরু হওয়া স্বত্বেও vowel sound প্রকাশ করলে। an M.A, an LLB, an SDO etc.
✬ H দ্বারা শুরু হওয়া শব্দে “h” উচ্চারিত না হয়ে vowel sound উচ্চারিত হলে।
যেমনঃ an hour(আওয়ার), an heir(এয়ার), an honest(অনিষ্ট) man ইত্যাদি।
Article “the” এর ব্যবহার :
✬ কোন noun কে নির্দিষ্ট করে বুঝাতে তার পূর্বে definite article “the” বসে। অর্থাৎ যার সম্পর্কে পূর্বে বলা হয় অথবা দ্বিতীয় বার কোন ব্যক্তি বা বস্তু সম্পর্কে বলা হলে তার পূর্বে article “the” বসে।
যেমনঃ This is a nice picture. Give me
the picture.
✬ Uncountable
noun এর পূর্বে article হয় না। তবে noun ব্যবহারের সূত্র অনুযায়ী uncountable noun এর পূর্বে the বসতে পারে।
✬ Cardinal
number (1,2,3……..) পূর্বে article বসে না। Cardinal number এর কথা বললে ক্যালেন্ডারের কথা মনে করুন। আর ক্যালেন্ডারে ১,২,৩…সংখ্যা হিসাবে তারিখ থাকে। ক্যালেন্ডারে তারিখের সংখ্যা আর Cardinal number সংখ্যার প্রকাশ একিই এবং এর পূর্বে article বসে না। যেমন one, two, three……. ইত্যাদি। অপরপক্ষে first, second, third…. ইত্যাদি ordinal
number এবং ordinal
number এর পূর্বে the বসে।
যেমনঃ The first, the
second, the third ইত্যাদি।
নিন্মের কবিতার শব্দগুলোর আগে article ‘the’ বসে।
চন্দ্র, সূর্য, সাগর, মহাসাগর আর নদী,
পর্বতশ্রেণী, দ্বীপপুঞ্জ, উপসাগর থাকে যদি,
উত্তর,দক্ষিণ, পূর্ব, পশ্চিম মিলে এই পৃথিবী,
জাতি, সম্প্রদায়, ধর্মগ্রন্থ, পত্রিকায় লিখলেন কবি।
জাহাজ, তারিখ আর ভৌগলিক নাম-
এর আগে The এর ব্যবহার হয়।
চন্দ্র, সূর্য, সাগর, মহাসাগর আর নদী,
পর্বতশ্রেণী, দ্বীপপুঞ্জ, উপসাগর থাকে যদি,
উত্তর,দক্ষিণ, পূর্ব, পশ্চিম মিলে এই পৃথিবী,
জাতি, সম্প্রদায়, ধর্মগ্রন্থ, পত্রিকায় লিখলেন কবি।
জাহাজ, তারিখ আর ভৌগলিক নাম-
এর আগে The এর ব্যবহার হয়।
SUCH AS : the moon, the sun, the Red Sea,
the Atlantic Ocean, the Padma, the Himalayas, the Persian Gulf, the
north, the south, the east, the west, the earth, the Indians, the Muslims, the
holy Quran, the Daily Star, the Amir, the 24th October
the U.S.A, the United Kingdom.
► যেসব স্থানে Article বসে না –
★a/an অনির্দিষ্ট একটি মাত্র ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে ব্যবহৃত হয়। তাই plural
word এর পূর্বে article a/an বসে না। শুধু মাত্র singular এবং অনির্দিষ্ট ব্যক্তি/বস্তুর ক্ষেত্রে a/an ব্যবহৃত হয়। যেমনঃ a book, a pen, an apple ইত্যাদি।
★যেসব noun এর কোন plural
form নেই বা যাদের সাথে s/es যুক্ত হয়ে plural হয় না সেসব word এর পূর্বেও article বসে না। নিন্মের কবিতার মাধ্যমে word গুলো মনে রাখুন ।নিন্মের word গুলোর পূর্বে কোন article বসে না।
★“ভাষা( bangla, French etc), খাদ্য (bread, meat etc), গ্যাস (oxygen, hydrogen etc) আর রোগব্যধি (malaria, cancer, AIDS), অদৃশ্য (information, advice), তরল বস্তু (tea, soup, oil), ক্ষুদ্র কনা( sand, rice, flour) থাকে যদি, পাঠ্য বিষয় (physics, history, chemistry), প্রাকৃতিক বস্তু (sunshine, darkness), খেলাধুলা (football, cricket,chess)
★“ভাষা( bangla, French etc), খাদ্য (bread, meat etc), গ্যাস (oxygen, hydrogen etc) আর রোগব্যধি (malaria, cancer, AIDS), অদৃশ্য (information, advice), তরল বস্তু (tea, soup, oil), ক্ষুদ্র কনা( sand, rice, flour) থাকে যদি, পাঠ্য বিষয় (physics, history, chemistry), প্রাকৃতিক বস্তু (sunshine, darkness), খেলাধুলা (football, cricket,chess)
No comments:
Post a Comment