Noun
Clause – a Subordinate Clause
আমরা Clause এর উপর গত Tutorial এ একদম সহজ ভাষায় পড়েছি Subordinate Clause সম্পর্কে। এখন আলোচনা করব আমরা Subordinate Clause এর বিভিন্ন প্রকার নিয়ে। Subordinate Clause হল তিন প্রকার- Noun Clause, Adjective Clause এবং Adverb Clause.
Noun Clause:
মনে রাখবেন, কোন একটি Sentence এ Noun যে কাজ করে Noun Phrase এবং Noun Clause ও সেই একই কাজই করে। তাদের মধ্যে শুধুমাত্র চেহারাগত পার্থক্য বিদ্যমান; আচরণগত পার্থক্য নেই বললেই চলে।
Noun Clause কি?
কোন একটি Subordinate Clause যখন Sentence এ একটি Noun এর কাজ করে তখন তাকে Noun Clause বলে।
Noun Clause as
Subject of a Verb
Noun clause কোন একটি verb এর subject হিসেবে বসতে পারে। নিচের example টি খেয়াল করুনঃ
What Sam says is very
funny.
এই sentence এ is হল verb এবং নিয়ম অনুসারে এই verb এর পূর্বেই subject বসার কথা; কিন্তু আমরা খেয়াল করলে দেখব এখানে verb এর আগে শুধুমাত্র একটি subordinate clause আছে যার মধ্যে what হল clause marker, Sam হল subject এবং says হল verb। তার মানে, এই পুরো clause টি হল sentence এর subject (যেহেতু একটি subordinate clause কোন একটি sentence এ একটি Part of Speech এর কাজ করে) এবং আমরা জানি sentence এর subject হিসেবে Noun (অথবা Noun এর equivalent কোন কিছু বসে)। সুতরাং এটি একটি Noun Clause।আবার অন্যভাবেও আমরা দেখতে পারি, ‘is’ verb টির জন্য যখন আমরা subject বের করতে যাব তখন জানতে চাইব “What is very funny?” তখন যে Answer টি আমরা পাব তা হল- “What Sam says” এবং এটিই হল এই sentence এর subject যা একটি Noun Clause.
Similar
examples:
·
That the boy is honest is known to all.
·
What Bruce wrote surprised his friends.
·
Where they are going on their honeymoon is a
secret.
·
That he passed is a miracle.
·
What the girl did was not very polite.
Noun Clause as
Object of a Verb
Noun clause কোন একটি transitive verb এর object হিসেবে বসতে পারে। নিচের example টি খেয়াল করুনঃ
The man told
us where he lived.
এখানে told এর পরে us হল indirect object এবং where he lived হল direct object । এখানে where হল clause marker, he হল subject এবং lived হল verb; এবং এই পুরো clause টিই এই sentence এ object এর কাজ করে এবং আমরা এ ও জানি যে sentence এর object হিসেবে Noun (অথবা Noun এর equivalent কোন কিছু বসে। সুতরাং এটি ও একটি Noun Clause।
Similar
examples:
·
Janet noticed that the window was broken.
·
They didn’t know that the directions were wrong.
·
Sam knew what he had to do.
·
She said why he left so early.
·
I didn’t know if I should bring my car.
Noun Clause as
Object of a Preposition
Noun clause কোন preposition এর object হিসেবে বসতে পারে। নিচের example টি খেয়াল করুনঃ
I wasn’t asked
about who was invited.
এখানে preposition (about) এর object হিসেবে একটি clause বসেছে । যেহেতু clause marker (who) আছে, তাই এটি একটি subordinate clause আবার preposition এর object হিসেবে বসার কারণে এই clause টি একটি noun clause.
Similar
examples:
·
Yadil is not the provider of what Sumaiya needs.
·
She didn’t know to whom Sohel was engaged.
·
Monju is not responsible for what Mishu decided to do.
·
English teachers dispense wisdom to whoever
will listen.
Noun Clause
as Subject Complement
Linking verb এর পরে subject complement হিসেবে noun clause বসে।
·
The wonderful thing about English teachers is that they all get along so well.
·
Rajib’s problem was that he didn’t do the wash.
·
Mary’s mistake was that she refused to take
lessons.
Noun Clause as
Adjective Complement
Adjective এর পরে adjective complement হিসেবে noun clause বসে।
·
The group is happy that Meg returned home.
·
Everybody is sad that Billy drowned
·
The family is excited that they bought a new house.
Clause Markers
of Noun Clause:
Noun Clause এ সাধারণত যে clause marker/
signal গুলো বসে সেগুলো হল- that, what, when, where, why, who, how many,
how much, how, which, whether, whose, whom, if, etc.
You may also
find the following posts helpful:
No comments:
Post a Comment